শিক্ষকের কাজ শিক্ষাদান
শিক্ষকের কাজ শিক্ষাদান: চাল ডাল পরিমাপ প্যাকেটজাতকরা বিতরণ - শিক্ষকের কাজ নয় অবিলম্বে তাঁদের এই কাজ থেকে মুক্তি দেওয়া হোক। পৃথিবীর সবচেয়ে মহৎ দান শিক্ষাদান। মহান শিক্ষকগণ আমাদের শেখান, বুঝিয়ে দেন, ভাষা থেকে সংস্কৃতি কৃষ্টি ঐতিহ্য ইতিহাস ভূগোল বিজ্ঞান মানব-জীবনাচরণ আদর্শবাদ অর্থনীতি রাজনীতি ও হরেক সমস্যার সমাধানের উপায়। তাঁদের হাতেই মানবজমিন কর্ষিত হয়ে চলেছে আবহমান যুগ ধরে। তাঁরাই গড়ে তোলেন ভবিষ্যৎ প্রজন্মকে। এই পৃথিবীর ভবিষ্যৎ মাতা-পিতাদের শিশুকাল তাঁদের হাতেই লালিত পালিত হয়। আমরা যারা ছাত্র-ছাত্রী, অভিভাবক-অভিভাবিকা; তারা শিক্ষকদের সর্বোচ্চ সম্মানের আসনে বসাতে চাই, তাঁদের আশীর্বাদ পেতে চাই। বিদ্যালয় যেমন আমাদের দ্বিতীয় গৃহ; তেমনি শিক্ষক শিক্ষিকাগণ আমাদের পিতা মাতার আসনে বিরাজ করেন। কিন্তু বর্তমানে, এই করোনাকালে, মার্চ ২০২০ থেকে প্রায় ১৫ মাস যাবত, আমাদের দেশের অন্তত আমাদের রাজ্যের বেশিরভাগ শিক্ষকগণ চাল আলু চিনি মুসুরির ডাল পরিমাপে এবং বিতরনে ব্যস্ত। "কোন কাজই ছোট নয়" একথা শিক্ষকরাই আমাদের মনের মধ্যে গেঁথে দেন। তাই অবশ্যই চাল ডাল আলু চিনি ওজন করে প্যাক...